ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হাথুরুসিংকে নিয়ে বিসিবিকে ভাবতে বললেন সাবেক পেসার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৭, ২৫ জুন ২০২৪
হাথুরুসিংকে নিয়ে বিসিবিকে ভাবতে বললেন সাবেক পেসার
টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ছবি-সংগৃহীত

নবম টি-২০ বিশ্বকাপে শুরুটা দারুণ ছিল বাংলাদেশের। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল তারা। গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটিতে জিতে সুপার এইটে পা রেখেছিল টাইগাররা। সেমির টিকিট পাওয়ার মিশনে প্রথম দুই ম্যাচেই হেরে বসে দলটি। তবুও টাইগারদের সামনে সুবর্ণ সুযোগ ছিল আসরের শেষ চারে যাওয়ার।

চলমান টি-২০ বিশ্বকাপের সেমিতে উঠতে বাংলাদেশ দলের দরকার ছিল একটা মাত্র জয়। যেখানে তাদের প্রতিপক্ষ ছিল আফগানিস্তান। লক্ষ্যও ছিল সহজ। কিন্তু বাংলাদেশ দল তো জিততেই পারেনি উল্টো লজ্জার পরাজয়ের স্বাদ পেয়েছে। শেষ পর্যন্ত সুপার এইটে কোনো প্রকার জয় ছাড়া দেশে ফিরতে হচ্ছে টাইগারদের। 

আফগানদের বিপক্ষে লজ্জার হারের পর সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, বোর্ড পরিচালক সবার দিকে আঙ্গুল উঠিয়েছে সমর্থকরা। রীতিমতো তাদের ধুয়ে দিচ্ছে অনেকেই।

Advertisement

এবার বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের দিকে আঙ্গুল তুলেছেন সাবেক তারকা পেসার রুবেল হোসেন। এমনকি বিসিবিকে এই কোচকে নিয়ে ভাবতেও বলেছেন ডানহাতি এই গতি তারকা। 

মঙ্গলবার  বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচ শেষে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে রুবেল লেখেন, ‌‌‘এখনই সময়… আমার মনে হয় ক্রিকেট বোর্ডের, কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে ভাবা উচিত। নাথিং টু সে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!