ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘বিবেকের কাছে হেরে...’, বাংলাদেশ দল নিয়ে যা বললেন মাশরাফি

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৩, ২৫ জুন ২০২৪
‘বিবেকের কাছে হেরে...’, বাংলাদেশ দল নিয়ে যা বললেন মাশরাফি
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

শান্ত-সাকিবদের হারিয়ে ইতিহাস গড়েছে আফগানিস্তান। সেমিফাইনাল খেলার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে তারা সেটি কাজে লাগাতে ব্যর্থ হয়।

মঙ্গলবার সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালেতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১১৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ১৭.৫ ওভারে ১০৫ রানে অল আউট হয় বাংলাদেশ। এই জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠল আফগানরা।

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মনে করেন, এই ম্যাচ ১২.১ ওভারে জেতার জন্যই খেলা উচিত ছিল বাংলাদেশের। আর সেটি করতে গিয়ে যদি ৫০ রানেও অলআউট হতো দল দর্শকরা সেটিকে সহজভাবে নিতো। 

Advertisement

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে মাশরাফি লেখেন, আজকের হিসাবটা ছিল শুধুই ১২.১। এর বাইরে ভাবার কিছু সুযোগ ছিল না। তাতে যদি ৫০ রানেও দল অলআউট হতো সবাই সেটা সহজভাবে নিতো। 

তিনি আরও লেখেন, আর যদি এই ম্যাচ জিততাম, বিবেকের কাছে হেরে যেতাম। এই ম্যাচ আর দশটা ম্যাচের মতো ছিল না আমাদের কাছে। এটা ছিল ইতিহাস গড়ার সমান। এরপরও অবশ্যই আশা দেখি বা দেখবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে সমীকরণ ছিল আফগানিস্তানের দেওয়া লক্ষ্য ১২.১ ওভারে তাড়া করতে পারলে সেমিতে যাবে বাংলাদেশ। অবশ্য ১২.৫ ওভারে জিতলেও হবে, সেক্ষেত্রে ১১৯ রান করতে হবে টাইগারদের। কিন্তু কিছুই হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!