ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও যত টাকা পাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০৬, ২৫ জুন ২০২৪
বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও যত টাকা পাচ্ছে বাংলাদেশ
ছবি- সংগৃহীত

আফগানিস্তানের কাছে লজ্জার হারে টি-২০ বিশ্বকাপে বিদায় ঘণ্টা বেজেছে বাংলাদেশ দলের। আসরের সেমিফাইনালে খেলার সুযোগ থাকলেও সেটি কাজে লাগাতে ব্যর্থ হয়েছে টিম টাইগার্স। এতে সুপার এইট থেকেই বিদায় নিতে হয়েছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যকে। 

চলমান বিশ্বকাপ থেকে বিদায় নিলেও তিন ম্যাচে জেতা বাংলাদেশ বিশ্বকাপের প্রাইজমানি থেকে বড় অঙ্কের অর্থই পেতে যাচ্ছে। 

এবারের আসর শুরুর আগেই বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে ২.৪৫ মিলিয়ন ডলার। রানার্সআপ দল পাবে ১.২৮ মিলিয়ন ডলার। আর সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে ৭, ৮৭, ৫০০ মার্কিন ডলার। 

Advertisement

সুপার এইট থেকে বাদ পড়া চার দল পাবে ২ লাখ ৮২ হাজার ৫০০ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা। অর্থাৎ বাংলাদেশ দল সুপার এইট থেকে বাদ পড়ায় পাবে প্রায় সাড়ে চার কোটি টাকা। 

এছাড়া বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জয়ের জন্য প্রাইজমানি হিসেবে দলগুলো পাবে প্রায় ৩৬ লাখ টাকা। এবারের বিশ্বকাপে বাংলাদেশ তিনটি ম্যাচ জিতেছে। সে হিসেবে ম্যাচ জয়ের জন্য টাইগাররা পাবে প্রায় ১ কোটি ৮ লাখ টাকা। আর সুপার এইট থেকে বাদ পড়ায় পাবে সাড়ে চার কোটি টাকা। সবমিলিয়ে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা পাবে বাংলাদেশ। 

এর বাইরে ম্যাচ ফি, ম্যাচসেরার পুরস্কারসহ অন্যান্য আয় তো আছেই।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!