কিন্তু বিশ্বকাপের মঞ্চে সব আশা ভরসায় পানি ঢেলে দিয়েছেন তানজিদ তামিম। একের পর এক ম্যাচে উপহার দিয়েছেন ব্যর্থতা। গড়েছেন লজ্জার রেকর্ড। সুপার এইটের শেষ ম্যাচে ইনিংস উদ্বোধন করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিনি।
আফগানিস্তানের দেওয়া ১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ বল মোকাবেলা করে ফজলহক ফারুকির বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তামিম। আফগানদের বিপক্ষে ডাক মেরে বিশ্বকাপে এক লজ্জার রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
.png)
এক বিশ্বকাপে সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়ার রেকর্ডে নাম লিখিয়েছেন তানজিদ তামিম। নিজের খেলা সবশেষ চার ম্যাচে এটা এই বাঁহাতি ব্যাটারের তৃতীয় ডাক।
এবারের বিশ্বকাপে নেপাল, অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাক মারা তানজিদ সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও একই কীর্তির পুনরাবৃত্তি করে দেখিয়েছেন।
সেই সঙ্গে নাম লিখিয়েছেন উগান্ডার রোজার মুকাসার সঙ্গে। এবারের বিশ্বকাপেই প্রথমবারের মতো খেলতে আসা উগান্ডার মুকাসা তিন ম্যাচে ব্যাট করতে নেমে তিনবারই ডাক মেরেছেন।