ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

গতির ঝড় তুলে মারুফার হ্যাটট্রিক

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২১, ২৬ মে ২০২৪
গতির ঝড় তুলে মারুফার হ্যাটট্রিক
মারুফা আক্তার

চলছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগ (ডিপিএল)। যেখানে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন পেসার মারুফা আক্তার।

রোববার বিকেএসপির ৪ নাম্বার মাঠে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচটিতে লিগে শীর্ষে থাকা দল মোহামেডানের বিপক্ষে গতির ঝড় তুলে এই হ্যাটট্রিক করেন টাইগ্রেস পেসার।

এদিন ম্যাচে টস জিতে মোহামেডানকে ব্যাটিংয়ে পাঠায় বিকেএসপি। যেখানে বল হাতে নিজের প্রথম ৯ ওভারে মাত্র  ১ উইকেট পাওয়া মারুফা ইনিংসের শেষ ওভারে দেখা পান হ্যাটট্রিকের। 

Advertisement

ওভারের প্রথম বলে রানআউট হয়ে ফেরেন স্বপ্না। এরপর মাঠে আসেন নতুন ব্যাটার সাবেকুন নাহার। তাকে দিয়ে হ্যাটট্রিকের শুরুটা করেন মারুফা। 

নাহারের বিদায়ের পর ক্রিজে এসেই এলবিডব্লিউ হয়ে ফেরেন ইয়াসমিন বৈশাখি। এরপর ফারিহা তৃষ্ণা এসেই বোল্ড হন। টানা তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিকের দেখা পান মারুফা। এই ওভারে ১ রানও দেননি। সবমিলিয়ে মারুফা ১০ ওভারে ৩৫ রান দিয়ে নেন ৪ উইকেট। 

মারুফার হ্যাটট্রিকের পরও মোহামেডান চ্যালেঞ্জ ছুঁড়ে। সোবহানা মোস্তারীর ফিফটি ও মুর্শিদা খাতুন হ্যাপির ব্যাটে ভর করে সাদাকালো ক্লাবটি ৯ উইকেটে ২২৮ রান করে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!