ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘বিতর্কিত’ ক্রিকেটারকে দলে নিতে চায় নেপাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৯, ২৩ মে ২০২৪
‘বিতর্কিত’ ক্রিকেটারকে দলে নিতে চায় নেপাল
ছবি- সংগৃহীত

ধর্ষণ মামলায় অভিযুক্ত হওয়ার কারণে ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন নেপালের তারকা স্পিনার সন্দীপ লামিচানে। তবে বিশ্বকাপের আগমুহূর্তে দেশটির আদালত তাকে আট বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন। এতে আসন্ন টি-২০ বিশ্বকাপের দরজা তার জন্য খুলে যায়।

তবে লামিচানের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের ভিসা। কারণ, তার ভিসা আবেদন নাকচ করে দিয়েছে বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। এরপরেও তাকে দলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছে নেপাল।

বৃহস্পতিবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের প্রেসিডেন্ট চতুর বাহাদুর চাঁদ এএফপিকে বলেন, তাকে (লামিচানে) দলে নেয়া সম্ভব হয় কি না, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লামিচানে জানান, টি-২০ বিশ্বকাপের জন্য নেপালের যুক্তরাষ্ট্র দূতাবাসের ভিসা আবেদন নাকচ করে দেওয়ার সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে, নেপাল ক্রিকেটের শুভাকাঙ্ক্ষীদের কাছে দুঃখ প্রকাশ করেন।

এর আগে ২০২২ সালে কাঠমান্ডুর একটি হোটেলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়ে লামিচানেকে দোষী সাব্যস্ত করে আট বছরের কারাদণ্ড দেয় দেশটির আদালত। তবে রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর পর, ১৫ মে উচ্চ আদালতের রায়ে খালাস পান লামিচানে। 

এরপর নেপাল ক্রিকেট বোর্ড থেকে ইঙ্গিত দেওয়া হয়, টি-২০ বিশ্বকাপের দলে নেওয়া হতে পারে তাকে। তবে আগেই বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করে নেপাল। ২৫ মে পর্যন্ত সময় আছে নতুন কাউকে দলে নেয়ার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!