ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তিন গোলে পিছিয়ে পড়েও হারল না জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৮, ২১ মে ২০২৪
তিন গোলে পিছিয়ে পড়েও হারল না জুভেন্টাস
ফাইল ছবি

তিন গোলে এগিয়ে গিয়েও জুভেন্টাসকে হারাতে পারেনি বোলোনিয়া। সোমবার সিরি আ লিগের নাটকীয় ম্যাচে শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।

বোলোনিয়ার কোচ থিয়াগো মোত্তার আগামী মৌসুমে জুভেন্টাসের দায়িত্ব পাওয়া নিয়ে ট্রান্সফার মার্কেটে গুঞ্জন রয়েছে। সেই পরীক্ষায় কাল বোলোনিয়াকে জয় উপহার দিতে পারেননি মোত্তা। 

এবারের মৌসুমে বোলোনিয়া অভাবনীয় সাফল্য দেখিয়ে এরই মধ্যে আগামী চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। সোমবারের ম্যাচের পর জুভেন্টাস সিরি আ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। 

Advertisement

গত সপ্তাহে ইতালিয়ান কাপ জয়ের পর ম্যাচ অফিসিয়ালের সাথে অশোভন আচরনের কারনে কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিকে ছাঁটাই করে জুভেন্টাস। ঐ ঘটনার পর এই প্রথম মাঠে নেমেছিল তুরিনের জায়ান্টরা।

ম্যাচ শুরুর দুই মিনিটের মধ্যে কর্ণার থেকে রিকার্ডো ক্যালাফিওরির সাইড-ফুটের শটে এগিয়ে যায় বোলোনিয়া। ১১ মিনিটে আর্জেন্টাইন সান্টিয়াগো ক্যাস্ত্রোর হেডে ব্যবধান দ্বিগুন হয়। ১৯ বছর বয়সী এই অ্যাটাকারের সিরি আয় এটাই প্রথমবার মূল একাদশে খেলা।

১৩ মিনিটে অনেকটা ফাঁকায় দাঁড়ানো জেনস ওডেগার্ড আরো এক গোল করেছিলেন। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে গেলে স্বস্তি ফিরে পায় জুভেন্টাস। দ্বিতীয়ার্ধে কিছুটা আগ্রাসী হয়ে ম্যাচ শুরু করে তুরিনের দলটি।

ক্লাবের অনুর্ধ্ব-১৯ দলের কোচ উরুগুয়ের সাবেক ডিফেন্ডার পাওলো মনটেরো এই ম্যাচে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছেন। সফরকারীরা চাপ সৃষ্টি করলেও ৫৩ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ক্যাস্ত্রো বল ছিনিয়ে নিয়ে ক্যালাফিওরির দিকে বাড়িয়ে দেন।

জুভ গোলরক্ষক ওজিচে সিজিসনিকে একা পেয়ে কোন ভুল করেননি ক্যালাফিওরি। ৭৬ মিনিটে বোলোনিয়ার ডিফেন্ডার জন লুকুমির ভুলে জুভেন্টাস এক গোল পরিশোধ করে। এ সময়ে মোত্তা দুই গোলদাতাকে মাঠ থেকে উঠিয়ে নেন।

আরকাডিজ মিলিক ৮৩ মিনিটে ডিফ্লেকটেড ফ্রি-কিক থেকে দলের হয়ে দ্বিতীয় গোল করেন। মিনিটখানেক পর আরেক বদলি খেলোয়াড় কেনান ইয়েলডিজ স্বাগতিক রক্ষণভাগকে ফাঁকি দিয়ে সমতাসূচক গোলটি করেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
ট্যাগ: জুভেন্টাস
লিংক সফলভাবে কপি হয়েছে!