গত বছর এ সময়ে যে ক্ষতি হয়েছিল তার থেকে ২৯.৫ মিলিয়ন ইউরো বেশি ক্ষতি হয়েছে জুভেন্টাসের। এক বিবৃতিতে জুভেন্টাস জানিয়েছে, গত বছর জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে রাজস্ব প্রায় ২৬ শতাংশ কমে ১৭৩.৩ মিলিয়ন ইউরো হয়েছে।
২০২২ সালের শেষে বেতন ও খেলোয়াড় ট্রেডিং কেলেঙ্কারীতে জড়িয়ে ইউরোপীয়ান প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হয় জুভেন্টাস। গত ছয় বছরে সব মিলিয়ে তুরিনের জায়ান্টরা ৭০০ মিলিয়ন ইউরো ক্ষতি করেছে।
.png)
সর্বশেষ ২০১৬-১৭ মৌসুমে ক্লাবটি আর্থিকভাবে লাভের মুখ দেখেছিল।