ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিবকে নিয়ে ফিল্ডিংয়ে রংপুর

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০৩, ২৬ জানুয়ারি ২০২৪
সাকিবকে নিয়ে ফিল্ডিংয়ে রংপুর
ছবি- সংগৃহীত

দশম বিপিএলের সিলেট পর্বে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স। ম্যাচটিতে জয় তুলে নিতে মুখিয়ে দুদলই। স্বাভাবিকভাবেই কেউই যে ছেড়ে কথা বলবে না সেটি বলাই বাহুল্য।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত খুলনার সংগ্রহ ১ ওভারে বিনা উইকেটে ১ রান।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। এতে আগে ব্যাট করছে খুলনা।

Advertisement

খুলনার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন এনামুল হক বিজয় ও এভিন লুইস। ম্যাচের শুরু থেকে দেখেশুনে খেলছেন এ দুই ব্যাটার।

এদিকে চোখের সমস্যার কারণে মাঠের বাইরে ছিলেন সাকিব আল হাসান। সেই সমস্যা কাটিয়ে রংপুরের একাদশে ফিরেছেন তিনি।

রংপুর একাদশ: রনি তালুকদার, ব্রেন্ডন কিং, বাবর আজম, শামীম হোসেন, সাকিব আল হাসান, মোহাম্মদ নবী, নুরুল হোসেন (অধিনায়ক), হাসান মাহমুদ, মাহেদী হাসান, আজমতউল্লাহ ওমরজাই ও রিপন মন্ডল।

খুলনা একাদশ: এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, দাসুন শানাকা, হাবিবুর রহমান, মাহমুদুল হাসান, মুকিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম ও নাসুম আহমেদ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!