ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার খাজা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০৫, ২৬ জানুয়ারি ২০২৪
আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার খাজা
ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বর্ষসেরার টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। এ লড়াইয়ে সতীর্থ ট্রাভিস হেড, ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও ইংল্যান্ডের জো রুটকে পেছনে ফেলে বর্ষসেরার পুরস্কার জেতেন তিনি।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

গত বছর ১৩ টেস্ট খেলে ৫২.৬০ গড়ে এক হাজার ২১০ রান করেন খাজা। যেখানে ৩ সেঞ্চুরি ও ৬ ফিফটি রয়েছে তার ঝুলিতে। 

Advertisement

২০২৩ সালে বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন ক্যারিয়ারসেরা অপরাজিত ১৯৫ রানের ইনিংস। এরপর ভারতের মাটিতে তিনি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। চার ম্যাচে এক সেঞ্চুরি ও দুই ফিফটিসহ করেন ৩৩৩ রান।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পর ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজেও ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। পাঁচ ম্যাচে এক সেঞ্চুরি ও তিন ফিফটিসহ ৪৯৬ রান করেন বাঁহাতি এই ওপেনার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!