এদিকে ওয়ার্নারের অবসর ঘোষণার পর থেকেই আলোচনায় আছেন তার আরেক সতীর্থ স্টিভেন স্মিথও। লম্বা সময় ধরে অস্ট্রেলিয়া দলে একসঙ্গে খেলছেন ওয়ার্নার-স্মিথ।
স্মিথ যখন অধিনায়ক ছিলেন, তখন তার ডেপুটি ছিলেন ওয়ার্নার। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং কাণ্ডের পর থেকেই লিডারশিপ গ্রুপের বাইরে ওয়ার্নার। স্মিথকে নিয়ে আলোচনাটা, তিনিও কি শিগগিরই অবসরের ঘোষণা দেবেন?
.png)
যদিও অবসরের আলোচনা একদমই উড়িয়ে দিয়েছেন অজিদের অভিজ্ঞ ক্যাম্পেইনার স্মিথ। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে পার্থে অনুশীলন করছে অস্ট্রেলিয়া।
সোমবার অনুশীলনের ফাঁকে অবসর নিয়ে এক প্রশ্নে স্মিথ বলেন, ‘এ ধরনের কোনো সিদ্ধান্ত নিয়ে আমার কোনো তাড়াহুড়া নেই।’
আগামী ১৪ ডিসেম্বর পার্থে গড়াবে অস্ট্রেলিয়া-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। এ নিয়ে স্মিথ বলেন, ‘পার্থে মাঝ উইকেট অনুশীলন করতে পারা দারুণ ব্যাপার। এমনিতে গতি ও বাউন্সের দিক থেকে এটা আগের মতোই আছে। আমার মনে হচ্ছে, আমি বল ভালোভাবে মারতে পারছি। তাই এটাকে ভালো প্রস্তুতি বলা যায়।’