ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে উদ্যোগে পাকিস্তানিদের মুগ্ধ করেছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৩, ১২ ডিসেম্বর ২০২৩
যে উদ্যোগে পাকিস্তানিদের মুগ্ধ করেছে অস্ট্রেলিয়া
ছবি- সংগৃহীত

চার বছর পর তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। আগামী ১৪ ডিসেম্বর পার্থে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি ঘিরে পাকিস্তানি সমর্থকদের আগ্রহ কম ছিল। তবে ব্যতিক্রম এক উদ্যোগ নিয়ে মুহূর্তেই সেই দৃশ্যপট পাল্টে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অজিদের মাটিতে টেস্ট মানেই গ্যালারি ভর্তি দর্শক এবং সেসব দর্শকের হাতে বিয়ারের গ্লাস খুবই পরিচিত দৃশ্য। তবে অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে এমন দৃশ্য খুব বেশি চোখে পড়বে না। মূলত পাকিস্তানি সমর্থকদের স্টেডিয়ামে টানতে অ্যালকোহল নিষিদ্ধ দুইটি জোন রাখার সিদ্ধান্ত পার্থ স্টেডিয়াম কর্তৃপক্ষের।

পার্থ স্টেডিয়াম কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের পর এরই মধ্যে ম্যাচ দেখতে টিকিট কিনেছেন ১৮ হাজারের বেশি মানুষ। জানা গেছে, পাকিস্তানের ড্রেসিংরুমকে ঘিরে ‘পাকিস্তান বে’ নামের দুইটি আলাদা জোন থাকবে গ্যালারীতে। যা সম্পূর্ণ অ্যালকোহল-মুক্ত রাখা হবে। পরিবার নিয়ে যাতে নির্বিঘ্নে খেলা উপভোগ করতে পারেন সমর্থকরা, সেটি নিশ্চিত করতেই এই উদ্যোগ।

Advertisement

এছাড়া সমর্থকদের নিয়ে পার্থ টেস্টের প্রথম দিন একটি পদযাত্রা করবে স্টেডিয়াম কর্তৃপক্ষ। পদযাত্রাটি বিখ্যাত সাইলানি অ্যাভিনিউ থেকে শুরু হয়ে স্টেডিয়ামের গেটে গিয়ে শেষ হবে। 

এই শোভাযাত্রায় অংশ নিতে পাকিস্তানি ক্রিকেটার হাসান আলী ও সাইম আইয়ুব দেশটির সমর্থকদের আহ্বান জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!