সম্প্রতি পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যমে নিজের এ ইচ্ছের কথা জানিয়েছেন শোয়েব মালিক। পিসিবির প্রস্তাবের অপেক্ষায় আছেন জানিয়ে মালিক বলেন, ‘আমি পাকিস্তানের হয়ে ২০২৪ টি-২০ বিশ্বকাপ জিততে চাই। আমার ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। আমার বয়স যখন কম ছিল, তখনকার মতোই ফিট আমি। পিসিবি যখনই আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি পাকিস্তানের হয়ে খেলার জন্য প্রস্তুত থাকব।’
২০২৪ টি-২০ বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। ততদিনে মালিককে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিবেচনা করে কিনা, সেটিই বড় প্রশ্ন। এই মুহূর্তে মালিক জাতীয় দলে না থাকলেও, বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে দাপিয়ে খেলে বেড়াচ্ছেন।
.png)
ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বেশ কদরও আছে শোয়েবের। সব ধরনের টি-২০ মিলিয়ে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান এই পাকিস্তান ব্যাটারের। ৫১৫ ম্যাচে ৩৬.২৫ গড়ে ১২ হাজার ৬৮৮ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১২৭.৬৮। এর সঙ্গে যোগ করুন ৭৯টি হাফসেঞ্চুরি।
এছাড়া পাকিস্তানের হয়ে ১২৪ টি-২০তে ১২৫.৬৪ স্ট্রাইক রেটে ১ হাজার ৯৩৮ রান করেছেন অভিজ্ঞ মালিক।