ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩

ব্যক্তিগত কারণে বিশ্বকাপের মাঝেই দেশে অজি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২০, ২ নভেম্বর ২০২৩
ব্যক্তিগত কারণে বিশ্বকাপের মাঝেই দেশে অজি ক্রিকেটার
মিচেল মার্শ

চলমান ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। ইনজুরির কারণে ছিটকে গেছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। এবার বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরে গেছেন মিচেল মার্শ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, ইংল্যান্ড ম্যাচে অস্ট্রেলিয়া তাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার মিচেল মার্শকে পাচ্ছে না। পারিবারিক কারণে অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন তিনি। এই অজি ক্রিকেটার কবে আবার দলের সঙ্গে যোগ দেবেন সেটি এখনো নিশ্চিত নয় সিএ।

মার্শের না খেলার বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া সংবাদ বিজ্ঞপ্তিতে লেখে, ‘অলরাউন্ডার মিচেল মার্শ ব্যক্তিগত কারণে গত রাতে দেশে ফিরে গেছেন। তিনি কবে দলের সঙ্গে যোগ দেবেন, সেটা এখনো নিশ্চিত করা হয়নি।’

Advertisement

এদিকে, মার্শের আগে গলফ খেলতে গিয়ে মাথায় আঘাত পান আরেক অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে শনিবারের ম্যাচটা খেলা হচ্ছে না তার। এবার খেলতে পারছেন না মার্শও। ফলে ইংলিশদের বিপক্ষে মাঠে নামার আগেই কিছুটা পিছিয়ে রয়েছে অজিরা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!