ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বড় জয় লিভারপুলের 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০৫, ১৭ সেপ্টেম্বর ২০২৩
বড় জয় লিভারপুলের 
ছবি: সংগৃহীত

শেষবার উলভজের মাঠে গিয়ে ০-৩ গোলের হারের শিকার হতে হয়েছিল লিভারপুল। আজ শুরুতেই পিছিয়ে পড়ায় সেই ভয়টা ফিরে এসেছিল। কিন্তু কোডি গাপো, রবার্টসদের গোলে স্বস্তির ৩-১ জয় নিয়ে ফিরছে অলরেডরা। তিন গোলেই অবদান মো সালাহর।

টানা চতুর্থ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে লিভারপুল। গতবার এই চার জয় পেতে ১০ ম্যাচ লেগেছিল তাদের। কিন্তু এবার পাঁচ গোলেই তা হলো।

হোয়াং হি চি'র গোলে উলভস এগিয়ে গিয়েছিলে ৭ মিনিটেই। ৬৪ শতাংশ বলের নিয়ন্ত্রণ রেখেও প্রথমার্ধে গোল পায়নি লিভারপুল। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার ম্যাকঅ্যালিস্টারকে বদলে লুইস দিয়াজকে মাঠে নামান ইয়ুর্গেন ক্লপ। তাদের আক্রমণের ধার বাড়ে লিভারপুলের। 

Advertisement

খেলার ৫৫ মিনিটে মো সালাহর কাছ থেকে বল পেয়ে বেলজিয়ান ফরোয়ার্ড গাকপো সমতায় ফেরান তাদের। কিছুক্ষণ পর গাকপোর জায়গায় দারউইন নুনেজ আর দিয়েগো জোতার পরিবর্তে হার্ভে এলিয়টকে মাঠে নামিয়ে আক্রমণের ধার আরো বাড়ান ক্লপ। 

ফল, ৮৫ মিনিটে মো সালাহর পাস থেকে রবার্টসনের গোলে এগিয়ে যায় লিভারপুল। লম্বা ইনজুরি টাইমের শুরুতেই মো সালাহর পাস থেকে এলিয়টের শটে তৃতীয় গোল পায় অলরেডরা। বলটি পোস্টে যাওয়ার আগে একজন ডিফেন্ডারের পা লেগে যাওয়ায় আত্মঘাতী গোল দেন রেফারি।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!