ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

১০ জনের লিভারপুলকে জোড়া গোলে জেতালেন নুনিয়েজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২৫, ২৮ আগস্ট ২০২৩
১০ জনের লিভারপুলকে জোড়া গোলে জেতালেন নুনিয়েজ
ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ২-১ গোলে জিতেছে লিভারপুল। জোড়া গোল করে অলরেডদের জয়ের নায়ক হয়েছেন দারউইন নুনিয়েজ। নিউক্যাসলের হয়ে একমাত্র গোলটি করেন এন্থোনি গর্ডন।

রোববার নিউক্যাসলের ঘরের মাঠ সেইন্ট জেমস পার্কে প্রায় পুরোটা সময় ১০ জনের দল নিয়ে খেলেছে লিভারপুল। ম্যাচের ২৮ মিনিটের মাথায় লালকার্ড দেখে মাঠ ছাড়েন ভার্জিল ভ্যান ডাইক। এর ৩ মিনিট আগেই অবশ্য লিড নেয় স্বাগতিকরা। নিউক্যাসলকে এগিয়ে দেন গর্ডন। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ইয়ুর্গেন ক্লপের দল।

দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে যায় লিভারপুল। কিন্তু অ্যাটাকিং থার্ডে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছিলো অলরেডদের প্রচেষ্টা। মাঝেমধ্যে আক্রমণে উঠছিলো স্বাগতিকরাও। ম্যাচের ৭৫ মিনিটে পোস্টে বল লাগলে ব্যবধান বাড়াতে পারেনি তারা।

Advertisement

এর ১ মিনিট পর মাঠে নামেন দারউইন নুনিয়েজ। ৮১ মিনিটে প্রথমে দলকে সমতায় ফেরান তিনি। এরপর ম্যাচের যোগ করা সময়ে গোল করে দলকে স্বরণীয় জয় এনে দেন উরুগুয়ের এই তারকা।

লিগে নিউক্যাসলের বিপক্ষে এ নিয়ে টানা ৫ জয় পেল ইয়ুর্গেন ক্লপের দল। রোমাঞ্চকর এ জয়ে ৭ পয়েন্ট নিয়ে উঠে এল শীর্ষ চারে। অন্যদিকে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে নিউক্যাসল।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: লিভারপুল
লিংক সফলভাবে কপি হয়েছে!