কায়সেদোর জন্য এতো চড়া মূল্য দিতে হবে সেটা অনেকের কাছে জানা ছিল না। কিন্তু ব্রাইটন ইকুয়েডরের এই মিডফিল্ডারকে ১০০ মিলিয়নের কমে ছাড়তে নারাজ। চেলসির বেশ কয়েকবার টানাটানি করেছিল এ নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত এই লড়াইয়ে মুখে হাসি ফুটবল লিভারপুল।
কায়সেদোর সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করে অলরেড কোচ ইউর্গেন ক্লপ বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে, কায়সেদোকে নিয়ে ব্রাইটনের সঙ্গে চুক্তিতে রাজি হয়েছি। আমরা এমন এক ক্লাব যাদের অফুরন্ত সম্বল নেই। আমরা আশা করিনি, এই গ্রীষ্মে জর্ডান হেন্ডারসন ও ফাবিনিও চলে যাবে। কিন্তু এটা হয়েছে। ’
.png)
২০২১ সালে মাত্র সাড়ে ৪ মিলিয়ন পাউন্ডে ব্রাইটনে যোগ দিয়েছিলেন মোয়েসেস কায়সেদো। গত মৌসুমে নজরকাড়া পারফরম্যান্স উপহার দেন তিনি। তাতেই চোখ পড়ে লিভারপুলের। এবারে সেখানে যোগ দিলেন তিনি।
আজ লিভারপুল মেডিক্যাল করাতে যাবেন কায়সেদো। এরপর বাকিসব আনুষ্ঠানিকতা সারা হবে। এদিকে চলতি দলবদলেই ৪২ মিলিয়ন ইউরো দিয়ে ব্রাইটন থেকে আরেক মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তারকে দলে নিয়েছে লিভারপুল।