সিঙ্গাপুর সফরে বুধবারের ম্যাচে ২ মিনিটেই লিড নেয় লিভারপুল। যেখানে গোল করেন কোডি গাকপো। এরপর ২৮ মিনিটে ফন ডাইকের গোলে ২-০ ব্যবধানে লিড নেয় তারা। তবে প্রথমার্ধেই কামব্যাক করে সমতায় ফেরে টমাস টুখেলের দল বায়ার্ন।
ম্যাচের ৩৩ মিনিটে এক গোল শোধ করেন বায়ার্নের সার্জি গ্যানাব্রি। এরপর ৪২ মিনিটে গোল আসে লিরয় সানের পা থেকে। দ্বিতীয়ার্ধে আবার লিড নেয় লিভারপুল। এবার গোল করেন লুইস দিয়াজ।
.png)
গত মৌসুমের অধিকাংশ সময় ইনজুরিতে মাঠের বাইরে থাকা এই লাতিন আমেরিকান ৬৬ মিনিটে দলকে এগিয়ে নেন। ৮০ মিনিটে আবার সমতায় ফেরে বায়ার্ন মিউনিখ। গোল করেন জোসেপ স্টানিসিক। ফ্রাঙ্কা কাইটজিগ ৯১ মিনিটে গোল করে বায়ার্নকে জয় এনে দেন।