ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মৃত্যুর পর পাকিস্তানে ফিরলেন হিথ স্ট্রিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৮, ৬ সেপ্টেম্বর ২০২৩
মৃত্যুর পর পাকিস্তানে ফিরলেন হিথ স্ট্রিক
হিথ স্ট্রিক। ছবি- সংগৃহীত

লাহোরে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরুর আগে টাইগারদের সাবেক কোচ হিথ স্ট্রিকের জন্য নীরবতা পালন করেছেন সাকিব-মুশফিকরা।

রোববার (৩ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের আগে মারা যান হিথ স্ট্রিক। সে দিন অবশ্য স্ট্রিক স্মরণে কোনো আনুষ্ঠানিকতা দেখা যায়নি বাংলাদেশ দল বা বিসিবির পক্ষ থেকে। আজ লাহোরে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে এক মিনিট নীরবতা পালন করেছে টিম টাইগার্স। 

দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন জিম্বাবুয়ের সাবেক অলরাউন্ডার স্ট্রিক। চলতি বছরের মে মাসে খবর বেরিয়েছিল, লিভার এবং কোলন ক্যান্সারে আক্রান্ত তিনি। ডাক্তারের পক্ষ থেকে জানা যায় হিথ স্ট্রিকের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। এরপর থেকে তিনি ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন ৪৯ বছর বয়সী সাবেক এই তারকা ক্রিকেটার।

Advertisement

শেষ নিঃশ্বাস ত্যাগের দিন কয়েক আগেও জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিকের মৃত্যুর খবর ছড়িয়েছিল। এরপর সেই খবরটি নিজেই ভুয়া বলে জানান স্ট্রিক। গুজব ছড়ানোর দিন দশেকের মাথায় সত্যি সত্যিই মারা গেলেন। 

জিম্বাবুয়ের সাবেক এই পেস বোলার বাংলাদেশ জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন লম্বা সময় ধরে। আফ্রিকান দেশটির সর্বকালের সেরা বোলারও তিনি। জিম্বাবুয়ের হয়ে ১০০ উইকেট শিকার করা প্রথম বোলার তিনি। দেশটির হয়ে টেস্টে ২০০ উইকেট শিকার করা একমাত্র বোলার স্ট্রিক। এমনকি তাদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সপ্তম স্থানে আছে তার নাম।

স্ট্রিক জিম্বাবুয়ের হয়ে ৬৫টি টেস্ট এবং ১৮৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। দেশের জার্সিতে সর্বোচ্চ উইকেট দখলের কীর্তিও তারই। ৪৫৩ উইকেট নিয়ে সবার ওপরেই আছেন তিনি। সেইসঙ্গে ব্যাট হাতে করেছেন ৪ হাজার ৯৩৩ রান। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!