ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৪, ৬ সেপ্টেম্বর ২০২৩
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
তাওহীদ হৃদয়

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। যেখানে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকদের বোলিং তোপে লণ্ডভণ্ড টাইগারদের টপ অর্ডার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯.৩ ওভারে চার উইকেটে ৪৭ রান।

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন মেহেদী মিরাজ ও নাঈম শেখ।

Advertisement

শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভার মেইডেন দেন নাঈম। পরের ওভারে প্রথম বলেই মিরাজকে ফেরান নাসিম শাহ। রানের খাতা খুলতে পারেননি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মিরাজ।

শুরুতেই উইকেট হারানোর পর পাল্টা আক্রমণ শুরু করেন নাঈম ও লিটন দাস। মাত্র ২২ বলে ৩১ রানের জুটি গড়েন দুজন। তবে বেশিদূর এগোতে পারেননি লিটন। শাহিনের বলে আউট হওয়ার আগে করেন ১৬ রান।

সপ্তম ওভারে এসে ঘটে দুর্ঘটনা। এ সময় শাহিনের বল লেগ সাইডে গ্লান্স করেন নাঈম। বাউন্ডারিতে বল আটকাতে গিয়ে চোটে পড়েন নাসিম। এরপর আর ফিল্ডিং করতে পারেননি তিনি। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন এ পেসার।

অষ্টম ওভারে এসে হতাশা উপহার দেন নাঈম। হারিস রউফকে পুল করতে গিয়ে তার হাতেই ধরা পড়েন এ ওপেনার। এর আগে করেন ২০ রান। নিজের পরের ওভারে ২ রান করা তাওহীদ হৃদয়কে বোল্ড করেন রউফ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!