শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত দেড়টায় গিনির মুখোমুখি হবে ব্রাজিল। এ ম্যাচটি অনুষ্ঠিত হবে স্পেনের ক্লাব বার্সেলোনার আরসিডিই মাঠে।
এ ম্যাচে শক্তি সামর্থ্যে এগিয়ে থাকলেও তারা স্বাভাবিক ছন্দে নেই ব্রাজিল, তবে র্যাংকিংয়ে তাদের বর্তমান অবস্থান তিনে। অন্যদিকে তাদের প্রতিপক্ষ গিনি ফিফা র্যাংকিংয়ের ৭৯ নম্বরে অবস্থান করছে।
.png)
মূলত ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র বারবার বর্ণবাদী মন্তব্যের শিকার হওয়ার ঘটনায় দুই আফ্রিকান দেশের সঙ্গে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। ‘বর্ণবাদ নিয়ে কোনো ম্যাচ নয়’ স্লোগানে এই ম্যাচে বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দেবে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
Dia de Brasil! Dia de importante passo na luta contra o racismo!!!✊🏿
— CBF Futebol (@CBF_Futebol) June 17, 2023
Contra o racismo não tem jogo. Pela primeira vez na história, Seleção Brasileira usará um uniforme todo preto para enfrentar Guiné, no RCDE Stadium, em Barcelona.
Vamos pela vitória dentro e fora dos campos.… pic.twitter.com/9zihpP5hzY
একই উপলক্ষ্যে ইতিহাসে প্রথমবারের মতো কালো রঙের জার্সি পরে মাঠে নামবে সেলেসাওরা। গিনির পর বিশ্বচ্যাম্পিয়নরা আগামী ২৩ জুন পর্তুগালের লিসবনে সেনেগালের মুখোমুখি হবে।
চলতি মাসের শুরুতে গিনি ও সেনেগালের বিপক্ষের ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করে সিবিএফ। কাতার বিশ্বকাপ পরবর্তী দলে যেখানে সুযোগ পেয়েছেন ৮ নতুন মুখ। এরই মধ্যে ৩ জন ইতোমধ্যে গত মার্চে মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে ছিলেন। তাদের অনেককেই যাচাই-বাছাই করা হবে গিনি ও সেনেগালের বিপক্ষে। কারণ ম্যাচে দুটিতেই থাকছেন না নেইমার, গ্যাব্রিয়েল জেসুস, রাফিনিয়া ও অ্যান্তোনিদের মতো তারকারা। আজকের ম্যাচেও ব্রাজিলের অধিনায়ক হিসেবে থাকছেন অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো।
নতুনদের মধ্যে গিনির বিপক্ষে অভিষেক হতে পারে জোয়েলিংটন ও আইরতন লুকাসের। এ দুজনের অভিষেক ইস্যুতে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে দলের অস্থায়ী কোচ র্যামন মেনেজেস বলেন, ‘দুজনেই ক্লাবে পারফর্ম করেছে। আমি নিশ্চিত, জাতীয় দলের হয়েও তারা দুর্দান্ত খেলবে।’
ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ: অ্যালিসন; ভ্যান্ডারসন, ইবানেজ, মিলিতাও, টেলস; পাকুয়েতা, ক্যাসেমিরো, গুইমারেস, রদ্রিগো, রিচার্লিসন ও ভিনিসিয়ুস।