ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রোনালদোর নম্বর কেড়ে নিলেন ভিনিসিয়ুস!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:২৮, ১২ জুন ২০২৩
রোনালদোর নম্বর কেড়ে নিলেন ভিনিসিয়ুস!
ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক ৭ নম্বর জার্সিতে নয় বছর দাপিয়ে খেলে গিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এই জার্সিতে ২৯২ ম্যাচে গোল করেছেন ৩১১টি । তিনি ছাড়া এই জার্সিতে খেলেছেন আরো কয়েকজন মহাতারকা। তবে এবার এই জার্সিটি পেতে যাচ্ছেন তাকে আইডল মানা ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়র। এমনটাই জানিয়েছেন ট্রান্সফার মার্কেট বিশেষজ্ঞ ও ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। 

রোনালদোর আগে রিয়াল ৭ নম্বর জার্সির মান বাড়িয়েছেন। তবে রিয়ালের ৭ নম্বর জার্সিতে এরপর আর কেউ সেভাবে নিজেদের তুলে ধরতে পারেননি। তবে অবশেষে হয়তো রিয়াল মাদ্রিদ তাদের পরবর্তী নম্বর ‘৭‘ পেয়ে গেল। খবর অনুযায়ী, ব্রাজিলের তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র তার ২০ নম্বর জার্সি বদল করে আগামী মৌসুমে ৭ নম্বর জার্সি পরতে চলেছে।

তবে শুধু ভিনি নয়, ব্রাজিলের আরেক তারকা উইঙ্গার রড্রিগোও আগামী মৌসুমে নতুন জার্সি নম্বরে খেলবেন। রড্রিগো পরবেন ১১ নম্বর জার্সি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!