অবশ্য গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, মধ্যপ্রাচ্যের দেশটিতে বেশ সুখেই আছেন তিনি।
তবে শুরুর দিকে সৌদি ক্লাবে মানিয়ে নিতে সময় লেগেছে রোনালদোর। এমনকি পর্তুগিজ তারকা অবাক হয়েছিলেন রোজার মাসে ক্লাবের অনুশীলন সময় দেখে।
.png)
রোনালদো বলেন, ‘ইউরোপে আমরা সাধারণত অনুশীলন করি সকালে। এখানে অনুশীলন হয় বিকেলে বা সন্ধ্যায়, কিংবা রাতে। রোজার মাস যখন শুরু হলো, আমাদের অনুশীলন ছিল রাত ১০টায়! খুবই অদ্ভুত ব্যাপার ছিল তা।’
তিনি আরো বলেন, ‘তবে এই ব্যাপারগুলো মানিয়ে নেয়ারই অংশ। সবই অভিজ্ঞতা ও স্মৃতি। এই মুহূর্তগুলোয় বেঁচে থাকতেই পছন্দ করি, কারণ সবকিছু থেকেই শেখার আছে। এসব কঠিন ছিল অবশ্যই, তবে এমন নয় যে আগে কখনো দেখিনি।’
এরই মধ্যে শেষ হয়েছে সৌদি প্রো লিগের মৌসুম। যেখানে দ্বিতীয়তে আছে রোনালদোর আল নাসর। নিজের প্রথম মৌসুমে আল নাসরকে কোনো শিরোপা এনে দিতে পারেননি সিআর সেভেন। তবে রোনালদোর ব্যক্তিগত পারফরম্যান্স ছিল নজরকাড়া। ১৯ ম্যাচ খেলে করেছেন ১৪ গোল।