টেনিস ক্যারিয়ারের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন নাদাল। এতে র্যাংকিংয়ের তালিকায় ১০০ তো দূরে থাক, শীর্ষ দশের বাইরেই কল্পনা করা যেত না তাকে। কিন্তু সেই নাদালই এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে অবস্থানে জায়গা করে নিয়েছেন।
এবার দীর্ঘ ২০ বছর পর র্যাংকিংয়ে সেরা ১০০’র বাইরে ছিটকে গিয়েছেন রাফায়েল নাদাল।
.png)
ফ্রেঞ্চ ওপেন জিতে নাদালকে টপকে সর্বোচ্চ ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়েছেন নোভাক জকোভিচ। একই সঙ্গে তিনি ফিরে পেয়েছেন হারানো শীর্ষস্থানও। দুই ধাপ এগিয়ে চূড়ায় আছেন তিনি। এক ধাপ করে নিচে নেমেছেন কার্লোস আলকারাজ (২) ও দানিল মেদভেদেভ (৩)।
তবে নাদালের অবনমন হয়েছে ১২১ ধাপ। ২ হাজার পয়েন্ট হারানোর পর তার পয়েন্ট এখন কেবল ৪৪৫। দীর্ঘসময় ধরে নিতম্বের ইনজুরিতে ভোগা এই স্প্যানিশ তারকা কবে র্যাকেট হাতে ফিরবেন তা অনিশ্চিতই বলা যায়। যদিও অবসরের ইঙ্গিত দিয়েছেন তিনি। আগামী বছরই হয়তো কোর্ট থেকে বিদায় নেবেন ২২ গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই খেলোয়াড়।