ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে যা বললেন স্মিথ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৪২, ১ জুন ২০২৩
টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে যা বললেন স্মিথ
ছবি- সংগৃহীত

আগামী ৭ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সাদা পোশাকে শ্রেষ্ঠত্বের লড়াই নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এরই মধ্যে ভারতীয় স্পিনারদের নিয়ে বাড়তি সতর্কতার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ।

সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে স্মিথ বলেন, ‘ম্যাচের সময় বাড়ার সঙ্গে ওভালে কখনো বল ঘুরতেও পারে। তাই ভারতে খেলতে গিয়ে তাদের স্পিনারদের বিপক্ষে যে সমস্যায় আমরা পড়েছিলাম, তার পুনরাবৃত্তি হওয়া অসম্ভব নয়।’

তিনি আরো বলেন, ক্রিকেটের অন্যতম সেরা মাঠ ওভাল। সেখানে বিদ্যুতের গতিতে বল ছোটে। তাই ওখানে ব্যাটিং করার অভিজ্ঞতা দারুণ কিছু হতে পারে। পেসাররাও পিচের গতি আর বাউন্স থেকে সুবিধা নিতে পারে। তাই আমি মনে করছি এই ফাইনালে রুদ্ধশ্বাস লড়াই হবে।

Advertisement

সবশেষ ভারত সফরে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। ইন্দোরে অজিরা যে টেস্টে জিতেছিল, তার নেতৃত্ব দিয়েছিলেন স্মিথ। তিনি বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের ভাবনা অসাধারণ। তাই যেখানেই খেলা হোক, প্রতিপক্ষ যে দেশই থাকুক, প্রতিটি টেস্ট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রত্যেকে দলের কাছে।’

অজিদের সাবেক অধিনায়ক বলেন, ‘আমি মনে করি, এত কঠিন একটা প্রতিযোগিতায় ফাইনালে উঠে ভারতের মতো দলের মুখোমুখি হওয়া রোমাঞ্চকর। আশা করি, এমন এক দ্বৈরথ দেখতে প্রচুর মানুষও ওভালে ভিড় করবেন। অবশ্য অস্ট্রেলিয়ার থেকে হয়তো ওখানে ভারতীয় সমর্থকেরা সংখ্যায় বেশি থাকবে। সে যাই হোক আমাদের দলের প্রত্যেকেই এই লড়াই উপভোগ করতে উন্মুখ হয়ে আছে। আমিও তাদেরই একজন।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!