কিন্তু ঋতুরাজের হবু স্ত্রী কে, তিনি কী করেন, সে সম্পর্কে ক্রিকেটপ্রেমীদের মনে তৈরি হয়েছে কৌতূহল।
ঋতুরাজের হবু স্ত্রীর নাম উৎকর্ষ পাওয়ার। আইপিএল ফাইনাল দেখতে স্টেডিয়ামে হাজির ছিলেন তিনি। ম্যাচের পর সাজঘরে ধোনি এবং ঋতুরাজের সঙ্গে ছবিও তুলেছেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
.png)
উৎকর্ষ নিজে এক সময় মহারাষ্ট্রের হয়ে ক্রিকেট খেলেছেন। তিনি অলরাউন্ডার ছিলেন। ডান হাতে ব্যাট করতেন। পেস বোলিং করতেন। প্রায় দেড় বছর আগে শেষ বার রাজ্য দলের হয়ে খেলেছেন তিনি।
১৯৯৮ সালের ১৩ অক্টোবর উৎকর্ষের জন্ম। ক্রিকেট ছেড়ে এখন পুণের একটি বেসরকারি সংস্থায় পড়াশোনা করছেন তিনি। আগামী ৩ জুন দু’জনের বিয়ে হওয়ার কথা। মহিলাদের ওয়ানডে ট্রফিতে ২০২১ সালের ১৫ নভেম্বর পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেন তিনি।
চলতি আইপিএলে ১৬ ম্যাচে ৬৯০ রান করেছেন ঋতুরাজ। আইপিএলের ছন্দ দেখেই তাকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে নেয়া হয়। কিন্তু ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।