ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টস জিতে ব্যাটিংয়ে মুম্বাই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৭, ২৪ মে ২০২৩
টস জিতে ব্যাটিংয়ে মুম্বাই
ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এলিমেনেটর পর্বে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। এ ম্যাচের জয়ী দলকে দ্বিতীয় এলিমেনেটরে গুজরাট টাইটান্সের বিপক্ষে লড়তে হবে।

বুধবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। এ ম্যাচে দুই দলই জয় তুলে নিতে মরিয়া। কেননা দ্বিতীয় এলিমেনেটরে পৌঁছাতে হলে আজকের ম্যাচ জিততেই হবে। আর হারলেই এবারের আইপিএলে সফর শেষ হয়ে যাবে একটি দলের।

মুম্বাই স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিশান, সূর্যকুমার যাদব, টিম ডেভিড, তিলক ভার্মা, ক্যামেরুন গ্রিন, ক্রিস জর্ডান, ঋতিক শোকেন, পিয়ুস চাওলা, জেসন বেনড্রফ ও আকাশ মাধওয়াল।

Advertisement

লখনৌ স্কোয়াড: ক্রুনাল পান্ডিয়া (অধিনায়ক), প্রেরাক মানকাড, মার্কাস স্টনিয়াস, নিকোলাস পুরান, আয়ুশ বদোনি, দীপক হুডা, গৌতম, নাবিন-উল-হক, রবি বিশনৌ, মহসিন খান ও যশ ঠাকুর।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!