বুধবার বিশ্বকাপের লোগোটি উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদো নাজারিও।
এ সময় জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘এটি এমন একটি মুহূর্ত যেখানে তিনটি দেশ এবং একটি সমগ্র মহাদেশ সম্মিলিতভাবে বলে যে, আমরা বিশ্বকে স্বাগত জানাতে এবং সর্বকালের সর্ববৃহৎ ও সবচেয়ে বেশি দল নিয়ে ফিফা ওয়ার্ল্ডকাপ উপহার দিতে চলেছি। এই টুর্নামেন্টের আয়োজক দেশ এবং অংশগ্রহণকারীদের ইতিহাসের পাতায় নাম লেখানোর সুযোগ করে দিচ্ছে।’
.png)

এদিকে গত কয়েক বিশ্বকাপের আসর ৩২ দল নিয়ে হলেও ২০২৬ বিশ্বকাপ থেকে বদলে যাচ্ছে সেই চিত্র। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে বিশ্বকাপ মাঠে গড়াবে ২০২৬ সালে। এছাড়া ওই আসরে ১৬টি ভেন্যুতে মোট ৮০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
তবে আয়োজনের দায়িত্বে যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডা থাকলেও মূল আয়োজক হিসেবে দায়িত্ব পালন করবে যুক্তরাষ্ট্রই।