ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্রাজিলের ফুটবলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:১৬, ১৭ মে ২০২৩
ব্রাজিলের ফুটবলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ
ফাইল ছবি

ব্রাজিলের ফুটবলে আবারো ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি একাধিক বিদেশি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, শুধু ব্রাজিলের লিগে নয়, ম্যাচ ফিক্সিং ছড়িয়েছিল বিদেশের একাধিক লিগেও।

প্রতিবেদনে বলা হয়েছে, সেসব লিগে খেলা ব্রাজিলীয় ফুটবলারদের পাতানো ম্যাচ খেলার প্রস্তাব দেওয়া হতো। অর্থ আসত বিদেশ থেকে। ঘুস নিয়ে কাজ করতে না পারলে খুনের হুমকি দেওয়া হতো ফুটবলারদের।

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে ব্রাজিলের অ্যাটর্নি জেনারেল ফের্নান্দো কেসকোনে এ তদন্ত করছেন। তিনি জানিয়েছেন, ব্রাজিলীয় ফুটবলারদের ম্যাচ পাতানোর সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে।

Advertisement

তিনি বলেন, জুয়াড়িদের সঙ্গে ফুটবলারদের কথা বলার প্রমাণ পেয়েছি। বেশির ভাগ কথা হয়েছে বিভিন্ন দেশের ঘরোয়া লিগ চলার সময়। আমরা তদন্তের রিপোর্ট সংশ্লিষ্ট দেশের ফুটবল সংস্থাকে পাঠিয়েছি। তারা চাইলে নিজেদের মতো করে তদন্ত করতে পারে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে কলোরাডো র‌্যাপিডসের হয়ে খেলা ম্যাক্স আলভেসের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হয়েছে। তাকে নিষিদ্ধ করেছে ক্লাব।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!