৩০ ম্যাচে ২৪ জয় ও ৪ ড্রয়ে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কাতালান ক্লাবটি। সমান ম্যাচে নিকট প্রতিদ্বন্দ্বী রিয়ালের পয়েন্ট সংখ্যা ৬৫। নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে বার্সা।
গতকালকের ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো অ্যাথলেটিকো। ম্যাচের মাত্র ৪৪ সেকেন্ডেই ডি-বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন গ্রিজম্যান, তবে তা আটকে যায় ক্রসবারে। এরপর ম্যাচের ৩৫ মিনিটে আবারও বিপদে পড়েছিল বার্সেলোনা। এবার ডি-বক্সের ভেতর থেকে শট নিয়েছিল গ্রিজম্যান, তবে তা দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন।
.png)
খেলার ৪৪ মিনিটে লক্ষ্যে প্রথম শট নিয়েই বার্সেলোনার বাজিমাত। ডান দিক থেকে রাফিনিয়ার পাস পেয়ে বক্সের মুখ থেকে ডান পায়ের নিচু শটে গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড তোরেস (১-০)। এরপর দ্বিতীয়ার্ধে বেশকিছু গোলের সুযোগ সৃষ্টি হলেও গোল ব্যবধান আর বাড়াতে পারেনি বার্সা। বাকি সময়ে গোল না হওয়ায় শেষ পর্যন্ত এই এক গোলের জয় নিয়েই মাঠে ছাড়ে কাতালান ক্লাবটি।
এর আগে তবে কোপা দেল রেতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর যেন খেই হারিয়ে ফেলে কাতালান ক্লাবটি। ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে লা লিগায় জিরোনার সঙ্গে গোলশূন্য ড্র এবং গেতাফের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচেও ব্যর্থ হয় তারা।