তবে চলতি মৌসুমে বার্সেলোনার জার্সিতে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি ফাতির। আর তাতেই ক্লাবটির ওপর মেজাজ হারিয়ে বসলেন এ ফুটবলারে বাবা বরি ফাতি।
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার দায়িত্ব সামলাচ্ছেন জাভি হার্নান্দেজ। তার অধীনে চলতি মৌসুমে ৩৮ ম্যাচের মধ্যে ২৭টিতে বদলি হিসেবে নামার সুযোগ হয়েছে আনসু ফাতির।
.png)
বিষয়টি উল্লেখ করে বরি ফাতি বলেন, ব্যাপারটা যদি আমার ওপর নির্ভর করতো তাহলে আমি তাকে অন্য দলে নিয়ে যেতাম। কিন্তু সে বার্সেলোনায় থাকতে চায়। আমি তাকে সফল হিসেবে দেখতে চাই। বার্সেলোনায় বেশি খেলার সুযোগ না পাওয়ায় বাবা হিসেবে আমি ক্ষুব্ধ।
তিনি আরো বলেন, ফাতির সঙ্গে তারা যে আচরণ করছে, এটা বিরক্তিকর। আমি বলছি না যে, তাকে শুরুর একাদশে রাখতে হবে। কারণ ক্লাবের সকল ফরোয়ার্ডই অসাধারণ। আমি আনসু ফাতির কথা বলছি, যে লা মাসিয়া থেকে এসেছে। যদি তাকে সুযোগ না দেন, তাহলে কাকে দেবেন?
আনসু ফাতির বাবা জানান, এতকিছুর পরও ফাতি বার্সেলোনায় থাকতে চায়। দলে জায়গা চূড়ান্ত করার জন্য লড়াই চালিয়ে যেতে প্রস্তুত তিনি।