ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিবের ঈদ মাগুরায় 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৮, ২১ এপ্রিল ২০২৩
সাকিবের ঈদ মাগুরায় 
ছবি: সংগৃহীত

জাতীয় দলের খেলা শেষ করেই ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) খেলায় ব্যস্ত ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গুঞ্জন ছিল আসন্ন ঈদুল ফিতর পরিবারের সঙ্গে কাটাবেন, কিন্তু সেখানে নয় জন্মস্থান মাগুরাতেই কাটাবেন বাংলার এই পোস্টার বয়। 

বৃহস্পতিবার (২০ এপ্রিল) নিজ গ্রামে পা রাখেন সাকিব। এরপরই তিনি বাইক নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুুরতে বেরিয়ে পড়েন।

পরবর্তীতে তিনি ইফতারও সারেন বন্ধুদের সঙ্গে। মূলত তারকা এই অলরাউন্ডার মাগুরা শহরের একটি বিদ্যালয়ে এসএসসি-২০০৩ ব্যাচ আয়োজিত ইফতার মাহফিল যোগ দেন। সেখানে তার সঙ্গে কাটানো মুহূর্তের কিছু ছবিও তার বন্ধুরা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

Advertisement

এদিকে সাকিবের স্ত্রী ও তিন সন্তানসহ পরিবারের অন্যরা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মাগুরায় ঈদ পালন শেষে তিনি যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!