ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

স্কুটি আনলেন মাশরাফী, উঠে বসলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:০২, ১২ এপ্রিল ২০২৩
স্কুটি আনলেন মাশরাফী, উঠে বসলেন সাকিব
ছবি: সংগৃহীত

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাশরাফী বিন মোর্ত্তজা এসেছিলেন হলুদ রঙের একটি স্কুটিতে চড়ে। সেটি দেখে যেন চড়ার লোভ সামলাতে পারলেন না জাতীয় দলের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। আর তাই সাবেক অধিনায়কের স্কুটিতে উঠে বসেন তিনি।

বুধবার (১২ এপ্রিল) সাকিব ও মাশরাফী এসেছিলেন বিসিবিতে। সাকিব এসেছিলেন কালো রঙের একটি মাইক্রোতে চড়ে। অন্যদিকে মাশরাফী এসেছিলেন ওই স্কুটিতে চড়ে। বিসিবি কার্যালয় ছাড়ার আগে কোনো একটি বিষয়ে নিয়ে সাকিব এবং মাশরাফীকে আলোচনা করতে দেখা যায়।

জাতীয় দলের ব্যস্ততা শেষ হলেও সাকিব খেলে চলেছেন ডিপিএলে। চলমান এই আসরে তিনি খেলছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। যদিও গুঞ্জন ছিল গ্রুপ পর্বের সব ম্যাচ খেলবেন না সাকিব। তবে এখন আর সে শঙ্কা নেই।

Advertisement

ঈদের আগে গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল পর্যন্ত। ধারণা করা হচ্ছে সেই পর্যন্ত দেশেই থাকছেন সাকিব। এরপর যুক্তরাষ্ট্রে থাকা পরিবারের কাছে পাড়ি জমাতে পারেন তারকা এই ক্রিকেটার। এর আগে ঐতিহ্যবাহী ক্লাবটির সঙ্গে চুক্তির সময় সাকিব বলেছিলেন, ইচ্ছা আছে সবগুলো ম্যাচ খেলার, বাকিটা দেখা যাক।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!