ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জের যমুনায় ৮০ হাজার মিটার জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৫, ২৪ অক্টোবর ২০২৬
সিরাজগঞ্জের যমুনায় ৮০ হাজার মিটার জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
যমুনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ। ছবি: ডেইলি বাংলাদেশ

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৩ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস এবং জব্দকৃত মাছ দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে গভীররাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে জেলেরা যমুনা নদীতে মা ইলিশ মাছ শিকার করছিলেন। মৎস্যসম্পদ সংরক্ষণ ও মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়। অভিযান শেষে প্রায় ১২ লাখ টাকা মূল্যের জব্দ করা অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং জব্দ করা ইলিশ মাছ দরিদ্র ব্যক্তির মধ্যে বিতরণ করা হয়। অবৈধভাবে মাছ আহরণ বন্ধে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত নদীতে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে উপজেলা মৎস্য অফিসের সিনিয়র ক্ষেত্র সহকারী শফিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/জেডআই
ট্যাগ: সিরাজগঞ্জ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!