সীমান্তে ১ কেটি সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার বার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চন্ডিদার, কাজিয়াতলী ও মঈনপুর এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে এই সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চন্ডিদার, কাজিয়াতলী ও মঈনপুর এয় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় অবৈধ
শাড়ী, বাঁজি, বাসমতি চাউল, গরু, চকলেট, ফুসকা, ফেসওয়াশ, অলিভ ওয়েল, পন্ডস পাউডার, সাবান, জনসন বেবী লোশন, শ্যাম্পু, গাঁজা, স্কাপ সিরাপ এবং মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি ৫ লাখ ৭৬ হাজার ৪৯০ টাকা। অভিযানে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত ভারতীয় পণ্য সামগ্রী ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়া হবে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি'র এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।