ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘সাকিবের সঙ্গে কি আমরা কথা বলতে পারি না?’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৭, ১৩ এপ্রিল ২০২৩
‘সাকিবের সঙ্গে কি আমরা কথা বলতে পারি না?’
ছবি: সংগৃহীত

একই সঙ্গে লাল-সবুজ জার্সিতে খেলেছেন অনেক বছর। বর্তমানে জাতীয় দলে নিয়মিত নন মাশরাফী। তবে অন্যদিকে সাকিব টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক। এখানে ছবিটি নিয়ে কৌতূহল তৈরির কারণও আছে। 

এটি তোলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভবনের সামনে। দুজনের এ ছবির কি কোনো বিশেষ কারণ আছে? এমন প্রশ্ন করা হয়েছিল মাশরাফীকে। প্রশ্নটি শুনে কিছুটা বিরক্তই হয়েছেন দেশের অন্যতম সেরা অধিনায়ক।

বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘সাকিবের সঙ্গে কথা বললে বিশেষ কারণ থাকবে কেন? সাকিবের সঙ্গে কি আমরা কথা বলতে পারি না? তাহলে বিশেষ কারণ লাগবে কেন ওর সঙ্গে কথা বলতে। সাকিব তো আমার সতীর্থ ছিল। ১৩-১৪ বছর একসঙ্গে খেলেছি। ওর সঙ্গে কথা বলতে তো কোনো কারণ লাগে না। ’

Advertisement

বয়সটা প্রায় ৪০ এর কোটায়। এখনও যেন ধার কমছে না মাশরাফীর। এবারের ডিপিএলেও দারুণ করছেন তিনি। ৯ ইনিংসে ১৬ উইকেট নিয়েছেন এই পেসার। এসব কেমন উপভোগ করেছেন?

জবাবে মাশরাফি বলেন, ‘ক্রিকেট উপভোগ না করার কোনো কিছু নেই। ছোটবেলা থেকে এই একটা জিনিস নিয়েই পড়ে আছি। উপভোগ করি বলেই খেলি, জাতীয় দলে খেলতে হবে এটা জরুরি না। এই যে আমরা খেলছি ডিপিএল, জাতীয় দলের অনেকে খেলছে; এটা একটা আলাদা মজা। আপনি যতই বলেন বিপিএল আসছে, ডিপিএল উপভোগ করি। কিন্তু ডিপিএলের মতো উপভোগ করি না কিছু।’

এর আগেরদিন (বুধবার) বিসিবিতে আসেন সাকিব ও মাশরাফী। সেখানে সাকিব কালো রঙের মাইক্রোতে করে আসলেও পরবর্তীতে মাশরাফীর স্কুটি দেখে লোভ সামলাতে পারলেন না। এরপর সাকিবকে স্কুটি চালানো শিখিয়ে দেন মাশরাফী। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!