এ বছর ১৯ জনকে এমসিসির আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে। যেখানে আছেন ৮টি টেস্ট খেলুড়ে দেশের সাবেক খেলোয়াড়রা। ইংল্যান্ড ও ভারতের সর্বোচ্চ ৫জন করে ক্রিকেটার এই তালিকায় আছেন।
এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদকে নিজের ক্রিকেট জীবনের অন্যতম বড় প্রাপ্তি মনে করছেন মাশরাফী। নিজের ফেসবুক পেজে এক প্রতিক্রিয়ায় বলেন, এমসিসি-র সম্মানসূচক আজীবন সদস্যপদ পাওয়া আমার ক্রিকেট জীবনের অন্যতম বড় প্রাপ্তি।
.png)
তিনি আরো লেখেন, মহেন্দ্র সিং ধোনি, কেভিন পিটারসেন, যুবরাজ সিং, ডেল স্টেইন, রস টেইলর, ওয়েন মর্গ্যানের মতো গ্রেটদের সঙ্গে এই তালিকায় থাকতে পারা আনন্দের। বাংলাদেশের ক্রিকেটের জন্যও এটি স্বীকৃতি। সবার কাছে দোয়াপ্রার্থী, যেন সামনেও বাংলাদেশ ক্রিকেটের সম্মান ও মর্যাদা ধরে রাখতে পারি।