ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মাশরাফীকে ভিলেন বানাতে চেয়েছিলেন যারা!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৪, ২৭ মার্চ ২০২৩
মাশরাফীকে ভিলেন বানাতে চেয়েছিলেন যারা!
ছবি: সংগৃহীত

মাশরাফী বিন মোর্ত্তজাকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের সফল অধিনায়ক। টেস্ট ও টি-২০ ক্রিকেটে থেকে অবসর নেয়ার পর ওয়ানডে ফরম্যাটে এখন চালিয়ে যাচ্ছেন তিনি। যদিও অধিনায়কত্ব ছাড়া পর  দীর্ঘ দিন থেকে জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি এই ক্রিকেটারকে।

তবে মাঝে মাঝে গণমাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) ও জাতীয় দল নিয়ে কথা বলেন মাশরাফী। তার মন্তব্য নিয়ে ক্রিকেট মহলে বেশ আলোচনা-সমালোচনা হয়ে থাকে মাঝে মাঝে। তবে এবার মাশরাফী জানালেন তাঁর মনের কষ্টের কথা। বিসিবির দুই বোর্ড পরিচালক নাকি মাশরাফীকে ভিলেন বানাতে চেয়েছিলন। তাকে ফোন দিয়েছিলেন নিউজ করার জন্য।

ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপে মাশরাফী বল হাতে ছিলেন বিবর্ণ। খারাপ সেই সময় বিসিবিকে পাশে পাননি মাশরাফীকে বরং তাকে মানুষের সামনে খারাপ বানানোর জন্য উঠে পড়ে লেগেছিলো বোর্ডের পরিচালকরা। 

Advertisement

এই প্রসঙ্গে মাশরাফী দেশের একটি সুনামধন্য গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ইংল্যান্ডে বসে বিসিবির দুই জন বোর্ড পরিচালক মিডিয়াতে ফোন দিয়ে বলেছে,আমাদের সামনে সুযোগ এসেছে। মাশরাফীকে নিয়ে নিউজ করে দেন। মানুষের সামনে মাশরাফীকে ভিলেন বানিয়ে দেন।’ 

এমন কথা সেই সময় জানার পর হতবাক হয়ে যান মাশরাফী! বিশ্বাস করতে পারছিলেন না এমন কথা বোর্ডের পক্ষ থেকে কেউ বলবেন। তখন তিনি বুঝতে পেরেছেন অন্য খেলোয়াড়দের সঙ্গে কত কিছুই না হয়েছে। তবে সেই দুই বোর্ড পরিচালকের নাম বলতে রাজি হননি মাশরাফী।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!