ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত, রেগে আগুন মাশরাফী

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১০, ১০ এপ্রিল ২০২৩
আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত, রেগে আগুন মাশরাফী
মাশরাফী বিন মোর্ত্তজা

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পুনরায় খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হলেন আম্পায়ার। বিকেএসপির ৩ নম্বর মাঠে আজ লিজেন্ডস অব রূপগঞ্জের মুখোমুখি হয়েছে প্রাইম ব্যাংক। যেখানে আম্পয়ারের বিতর্কিত সিদ্ধান্তে রেগে আগুন হয়ে যান লিজেন্ডস অব রূপগঞ্জ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

প্রতিপক্ষ প্রাইম ব্যাংক তখন ব্যাকফুটে। ৩৪ রানেই ৪ উইকেট হারিয়ে দলটি চরম চাপে। এরই মধ্যে আম্পায়ার গাজী সোহেলের এক আউটের সিদ্ধান্ত বদলে দেয়ার কারণে চরম অসন্তুষ্ট লিজেন্ডস অব রুপগঞ্জ শিবির। 

আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দেয়ার কারণে উইকেটরক্ষক ইরফান শুক্কুর ও অধিনায়ক মাশরাফী ক্ষোভে ফেটে পড়েন। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে মেজাজ হারিয়ে অসন্তুষ্টিও প্রকাশ করেন মাশরাফী।

Advertisement

বিকেএসপি ৩ নম্বর মাঠে হওয়া এ খেলায় মাশরাফীর বলে প্রথমে প্রাইম ব্যাংক মিডল অর্ডার আল আমিন জুনিয়রকে কট বিহাইন্ডের সিদ্ধান্ত দেন গাজী সোহেল। তার ডেলিভারিটি আল আমিনের ব্যাট ফাঁকি দিয়ে বল চলে যায় উইকেটরক্ষক ইরফান শুক্কুরের গ্লাভসে।

সমস্বরে আবেদন জানান রূপগঞ্জের ক্রিকেটাররা। আবেদনের প্রেক্ষিতে প্রথম কট বিহাইন্ড-এর সিদ্ধান্ত দিয়ে আঙ্গুল তোলেন আম্পায়ার গাজী সোহেল। পরে লেগ আম্পয়ার সাজেদুলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত পাল্টে নট আউটের ঘোষণা দেন তিনি। 

এ সময় সোহেল বলেন, বল ব্যাটে নয়, আল আমিন জুনিয়রের থাই প্যাডে লেগে কিপারের গ্লাভসে গেছে। তাই নট আউট। তাতেই রেগে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান মাশরাফী। অবশ্য পরে মাশরাফীর বলেই আল আমিন জুনিয়র ২ রানে কিপার ইরফান শুক্কুরের গ্লাভসেই কট বিহাইন্ড হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!