সোমবার লিডস ইউনাটেডের মাঠে নেমেছিল লিভারপুল। এ ম্যাচে স্বাগতিকদের ৬-১ গোলের ব্যবধানে রীতিমতো উড়িয়ে দিয়েছে অল রেডরা।
এদিন ম্যাচের শুরু থেকেই লিডসের ওপর আধিপত্য ধরে রাখে লিভারপুল। তবে একের পর এক আক্রমণ করলেও গোল পেতে ৩৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাদের।
.png)
এ ম্যাচে গোলের জটলা খুলেছেন লিভারপুল ফরোয়ার্ড কোডি গাকপো। ডাচ ফুটবলারের পরেই গোল উৎসব শুরু হয় অল রেডদের। ৩ মিনিট পর গোল করেন মোহামেদ সালাহ। মিসরীয়ও ফরোয়ার্ডের গোলের পরেই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর অবশ্য এক গোল শোধ দেয় লিডস। ৪৭ মিনিটে লুইস সিনিসটেরার গোলের বিপরীতে পরে আরও চার গোল হজম করে তারা। ডিয়েগো জোতার জোড়া গোলের সঙ্গে পরে আরও একটি গোল করেছেন সালাহ। আর শেষ গোলটি করেছেন ডারউইন নুনেজ।
দলের এমন পারফরম্যান্সে খুশি হয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
ম্যাচ শেষে ক্লপ বলেন, ‘এ মৌসুমে এ জয়টিই তাদের সেরা। অথচ, এর চেয়েও বড় ব্যবধানে তারা জিতেছিল সর্বশেষ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৭-০ গোলের জয়ে।’
তিনি বলেন, ‘মনে করি, এই মৌসুমে সেরা ম্যাচটি খেলেছি। আমরা প্রতিপক্ষকে ভুল, চাঞ্চল্যকর গোল, তাদের চাপে রেখেছি। দীর্ঘ সময়ের মধ্যে সেরা ম্যাচ ছিল। কিছু কঠিন মুহূর্ত ছিল, একটি অপ্রয়োজনীয় গোল হজম করেছিলাম, তবে এসব ঘটে। এসব বাদে আমরা ম্যাচের নিয়ন্ত্রণে ছিলাম।’