রোববার অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে মাঠে নামে আর্সেনাল। এ ম্যাচে অল রেডসদের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছে গানার্সরা।
এদিন শুরুতেই গাব্রিয়েল মার্তিনেল্লি এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান গাব্রিয়েল জেসুস। অল রেডসদের হয়ে শুরুতে ব্যবধান কমান মোহামেদ সালাহ। শেষদিকে সমতা টানেন বদলি হয়ে নামা রবের্তো ফিরমিনো।
.png)
ম্যাচের ৮তম মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। মার্টিন ওডেগার্ডের দেওয়া পাস পায়ে নিয়েও নিয়ন্ত্রণে আনতে পারেননি ফন ডাইক। বল পেয়ে বক্সে ঢুকে দারুণ শটে জাল খুঁজে নেন মার্তিনেল্লি।
এরপর ২৮তম মিনিটে ব্যবধান বাড়ান ব্রাজিল ফরোয়ার্ড জেসুস। মার্তিনেল্লির ক্রস বক্স থেকে হেডে লক্ষ্যভেদ করেন তিনি।
৪২তম মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান সালাহ। জর্ডান হেন্ডারসনের পাস থেকে প্রথম স্পর্শেই জাল খুঁজে নেন মিশরের এই ফরোয়ার্ড।
বিরতির পর খেই হারিয়ে ফেলে আর্সেনাল। ডিফেন্সিভ খেলেও অবশ্য পার পায়নি তারা। ৮৭তম মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ক্রস থেকে উড়ে আসা বল হেডে জালে পাঠান ফাবিনিয়োর বদলি নামা ফিরমিনো।
এই ড্র’য়ে পয়েন্ট খোয়ানো আর্সেনাল ৩০ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের আটে লিভারপুল।