খেলার ৩৫ মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন জেসুস (১-০)। লিডসের ডি-বক্সে তিনি নিজেই ফাউলের শিকার হন। তাতেই পেনাল্টি পেয়েছিল আর্সেনাল। স্পট কিকে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ড। এই গোলে পর দীর্ঘ পাঁচ মাস পর গোলের দেখা পেলেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।
দ্বিতীয়ার্ধের শুরুতে বেন হোয়াইট ব্যবধান দ্বিগুণ করার খানিক পরই জোড়া গোল পূর্ণ করেন জেসুস। এরপর লিডস একটি গোল শোধ করলেও গ্রানিত জাকার গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
২০২২ বিশ্বকাপে হাঁটুতে পাওয়া চোট কাটিয়ে গত মাসের মাঝামাঝি মাঠে ফেরেন জেসুস। সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের তিনটি ম্যাচে বদলি হিসেবে নামার পর এই প্রথম শুরুর একাদশে সুযোগ পেয়েই দলের জয়ে অগ্রণী ভূমিকা রাখলেন তিনি।
.png)
২০০৩-০৪ মৌসুমের পর প্রথম লিগ শিরোপা জয়ের খোঁজে থাকা আর্সেনাল ২৯ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী সিটি। শিরোপা লড়াইটা চলছে মূলত এই দুই দলের মধ্যেই।