ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফাইনালে জিতে জমি পেলেন আফ্রিদিরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:১৪, ২৪ মার্চ ২০২৩
ফাইনালে জিতে জমি পেলেন আফ্রিদিরা
শাহিন আফ্রিদি

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ১২ রান। বাইশ গজে ব্যাট হাতে দাঁড়িয়ে আব্বাস আফ্রিদি, অন্যপ্রান্তে খুশদিল শাহ। আর হাতে বল তুলে নিয়েছেন লাহোর কালান্দার্স অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। 

পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) ফাইনালে মুলতান সুলতান ও লাহোর কালান্দার্সের মধ্যকার ম্যাচের শেষ ওভারের চিত্র এটি। 

শেষ ওভারের প্রথম পাঁচ বলেই ১১ রান দিয়ে ফেলেন আফ্রিদি। তবে শেষ বলে দুই তাড়া করতে গিয়ে রান আউট হয়ে যান মুলতানের ব্যাটার খুশদিল শাহ। আর এতে মোহাম্মদ রিজওয়ানের দলকে ১ রানে হারিয়ে রুদ্ধশ্বাস জয় তুলে নেন শাহিন আফ্রিদিরা।

Advertisement

এবার রুদ্ধশ্বাস ফাইনাল জিতে ট্রফি ধরে রাখার পুরস্কার পেলেন লাহোর কালান্দার্সের খেলোয়াড়রা। দলের প্রতিটি খেলোয়াড়কে বাড়ি নির্মাণের জন্য জমি দেওয়ার পাশাপাশি আইফোনও দেওয়া হয়।

জানা গেছে, লাহোরের খেলোয়াড়দের পাওয়া জমির পরিমাণ ৫৪৪৫ স্কয়ার ফিট। যার দাম পাকিস্তানি মুদ্রায় প্রায় ৯৩ লাখ রুপি! 

তবে ফাইনালে দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন শাহিন আফ্রিদি। এজন্য তাকে অতিরিক্ত দুই কাঠা জমি উপহার দেওয়া হয়েছে। এ জমিতে ফার্ম হাউজ করবেন এ ক্রিকেটার।

উল্লেখ্য, পিএসএলের ফাইনালে আগে ব্যাট করে ২০ ওভারে ২০০ রান করে লাহের কালান্দার্স। জবাবে ব্যাট করতে নেমে ১৯৯ রানে অলআউট হয়ে আবারো ফাইনালের মঞ্চে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয় মুলতান সুলতানের।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!