ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আমরা ব্র্যান্ড অব ক্রিকেট প্রদর্শন করছি: হেরাথ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৭, ২০ মার্চ ২০২৩
আমরা ব্র্যান্ড অব ক্রিকেট প্রদর্শন করছি: হেরাথ
রঙ্গনা হেরাথ

সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা। এবার এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিতে চায় তামিম-সাকিবরা।

সোমবার সিলেট আন্তার্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়। আজ এ ম্যাচে জয় তুলে নিতে পারলেই তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাবে স্বাগতিকরা।

রোববার বৃষ্টিস্নাত দিনে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। তবে আইরিশ বধের পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন টাইগার স্পিন কোচ রঙ্গনা হেরাথ।

Advertisement

তিনি বলেন, ‘আমি মনে করি দলের সব সদস্যদের দ্বারা এটি চমৎকার প্রচেষ্টা (জয়)। বিশেষ করে তাওহীদ ও সাকিব, তারপর মুশফিক এবং ইয়াসিরও। তাদের আক্রমণাত্মক মনোভাব ছিল চমৎকার। আমরা এই মুহূর্তে আমাদের ব্র্যান্ড অব ক্রিকেট প্রদর্শন করছি। আশা করি আগামীকালও আমরা একই কাজ করব।’

হেরাথ আরো বলেন, প্রথম ম্যাচের জয়টা আমাদের অনেক আত্মবিশ্বাস দেবে। আমরা এখন ওদের বিপক্ষে কিভাবে জিততে হয়, সে অভিজ্ঞতা আছে। এটা দলের জন্য গুরুত্বপূর্ণ।

এদিকে প্রথম ম্যাচে ১৮৩ রানের বড় ব্যবধানে হারলেও স্বাগতিকদের ছেড়ে কথা বলবে না আইরিশরা। 

শক্তিশালি টাইগার বাহিনীর বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন কোচ হেনরিক মালান। তিনি বলেছেন, ‘অবশ্যই, এটি ফলাফলের বিষয়ে। আমরা বুঝি আন্তর্জাতিক ক্রিকেট মানেই জয়-পরাজয়। আমাদের খেলায় এগিয়ে যাওয়ার জন্য এটাই পথ।’

তিনি বলেন, আমি মনে করি আপনি যদি গত ১২ মাসের দিকে তাকান, আমরা যেভাবে খেলার চেষ্টা করেছি তাতে কিছু বড় দলকে হারানোর সুযোগ পেয়েছি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!