ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিব-মিরাজদের প্রশংসায় ভাসালেন হেরাথ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৮, ৫ মার্চ ২০২৩
সাকিব-মিরাজদের প্রশংসায় ভাসালেন হেরাথ
রঙ্গনা হেরাথ

সোমবার চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামবে টাইগাররা। অন্যদিকে স্বাগতিকদের ধবল ধোলাই করতে মুখিয়ে আছে জস বাটলারের দল।

তৃতীয় ওয়ানডে শুরুর আগেই সাগরিকায় পৌঁছে গিয়েছে দু’দল। ম্যাচের আগের দিন নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। 

রোববার টাইগারদের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন রঙ্গনা হেরাথ। এ সময় বাংলাদেশ দলের এই স্পিন বোলিং কোচ প্রশংসায় ভাসিয়েছেন সাকিব আল হাসান-তাইজুল ইসলামদের। 

Advertisement

তিনি বলেন, প্রথম ম্যাচে আমাদের স্পিনাররা বেশ ভালো করেছে। তাইজুল, মিরাজ, সাকিবও। দ্বিতীয় ম্যাচে তাদের ব্যাটাররা বেশ ভালো খেলেছে। আমাদের উন্নতির জায়গা আছে বেশ কিছু। সব মিলিয়ে আমাদের স্পিনাররা বেশ ভালো করেছে বলেই মনে হয়েছে। 

দলের কোন জায়গায় উন্নতির প্রয়োজন এমন প্রশ্নে হেরাথ বলেন, ‘আমার মনে হয়েছে, প্রতিপক্ষ ব্যাটাররা যখন ভালো খেলতে শুরু করবে, আমাদের একটা পথ খুঁজে বের করতে হবে। কখনো আপনাকে আক্রমণে যাওয়া উচিত হবে না, রক্ষণাত্মক খেলতে হবে। কখনো কখনো রক্ষণাত্মক কৌশলটাই হবে আক্রমণের। এই বিষয়গুলো আত্মস্থ করতে হবে আমাদের।' 

সিরিজের প্রথম দুই ম্যাচে হারলেও অন্তত শেষটা জয় দিয়ে রাঙ্গাতে চায় টাইগাররা। এই ম্যাচে ভালো করে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বাংলাদেশ। হেরাথ বলছিলেন, ‘পরাজিত দলে থাকাটা সহজ কিছু নয়। তবে এটা খেলারই অংশ। আমাদের শক্তিশালী হয়ে ফিরতে হবে। আমরা এই চ্যালেঞ্জটা নিতে, শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভালো করার জন্য মুখিয়ে আছি।’

সংবাদ সম্মেলনে ইংলিশদের স্পিন বোলিং প্রসঙ্গ টেনে হেরাথ বলছিলেন, 'মঈন আলী আর আদিল রশিদ ভালো বল করেছে। এখানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে তাদের। তারা এই সুবিধাটা নিচ্ছে। তাদের ব্যাকগ্রাউন্ডটাও তো এশিয়ান।'

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!