বৃহস্পতিবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাকিব বলেছেন, ‘আমার সম্পর্কে যা মিডিয়াতে আসে, সবই গুজব।’ গুজবের মধ্যে কোনটা বেশি হাস্যকর এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘সবগুলোই তো, আমার কাছে খুব হাস্যকর। কারণ প্রতিটিই গুজব।’
ক্রিকেটে অনেক তারকা খেলোয়াড়েরই নিজস্ব আইডল কিংবা অনুপ্রেরণা থাকেন। সে তালিকায় সাকিবও ব্যতিক্রম নন।
.png)
ক্রিকেটে নিজের অনুপ্রেরণার কথা জানিয়ে তিনি বলেন, ‘ক্রিকেটের কথা যদি চিন্তা করি। একেকজন খেলোয়াড়কে অনুসরণ করা ঠিক না- তাদের খেলা থেকে শেখার চেষ্টা করতাম।’
তিনি আরো বলেন, ‘ব্যাটিংয়ের দিক থেকে সাইদ আনোয়ার, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ছিল। বোলিংয়ে সাকলাইন মুশতাক, ওয়াসিম আকরামের বোলিং পছন্দ হতো খুব। যদিও সে পেস বোলার ছিল। আর অনুপ্রেরণা বললে আব্বু-আম্মু।’