ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মোহামেডানেই থাকলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৮, ৪ মার্চ ২০২৩
মোহামেডানেই থাকলেন সাকিব
সাকিব আল হাসান

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) গত মৌসুমে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। নতুন আসর শুরুর কয়েকদিন আগে গুঞ্জন রটে চলতি মৌসুমে দল বদল করবেন দেশসেরা অলরাউন্ডার।

সে সময় ঢাকার ক্রিকেট পাড়ায় শোনা যায় এবার আবাহনী লিমিটেডের হয়ে খেলবেন সাকিব। তবে দল বদলের শেষ মূহুর্তে এসে পুরোনো ক্লাবেই আনুষ্ঠানিকভাবে নাম লেখালেন তিনি।

শনিবার সকাল সাড়ে ১০টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়ে হাজির হন সাকিব আল হাসান। এ সময় সব গুঞ্জনকে ছাপিয়ে মোহামেডানের সঙ্গে পুনরায় চুক্তিবদ্ধ হন তারকা এ ক্রিকেটার। 

Advertisement

ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরের মোহামেডানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তবে জাতীয় দলের ব্যস্ততার কারণে লিগের শুরুর দিকে যোগ দিতে পারেননি তিনি। পরে সুপার লিগ থেকে ছিটকে পড়ায় দলটির হয়ে আর মাঠে নামতে হয়নি তাকে।

যদিও পরবর্তীতে মোহামেডানের অনুমতি নিয়ে লিজেন্ডস অফ রুপগঞ্জের হয়ে খেলেছিলেন সাকিব। জানা গেছে, ঘরোয়া ক্রিকেটের এ আসরটি (ডিপিএল) আগামী ১৫ মার্চ থেকে মাঠে গড়াবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!