ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বন্ধু তামিমের ডাকে সাড়া দিলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৭, ৫ মার্চ ২০২৩
বন্ধু তামিমের ডাকে সাড়া দিলেন সাকিব
সাকিব আল হাসান ও তামিম ইকবাল

সফরকারী ইংল্যান্ডের সঙ্গে সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরেছে স্বাগতিক বাংলাদেশ। এতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া হয়ে গেছে টাইগারদের। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে হারলেই ধবল ধোলাই। তাই স্বাভাবিকভাবেই বেশ চাপ সৃষ্টি হয়েছে টাইগার শিবিরে।

সোমবার চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে মাঠে নামবে তামিম ইকবালের দল। এর আগে রোববার হাড় ভাঙা পরিশ্রম করছে দলের খেলোয়াড়রা। 

ইংলিশদের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়াতে অধিনায়ক তামিমকে নিয়ে বেশ শক্ত-পোক্ত পরিকল্পনা আঁটছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে হয়তো দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অভাববোধ করছিলেন তামিম। আর তাই বন্ধুর এক ডাকেই সাড়া দিলেন সাকিব।

Advertisement

রোববার অনুশীলনের আগে জহুর আহমেদ মাঠের পিচ দেখছিলেন অধিনায়ক তামিম ইকবাল। সে সময় দূরে সতীর্থদের সঙ্গে কথা বলছিলেন সাকিব। কিছুটা দূরে থাকা সাকিবকে মাঝমাঠের পিচ থেকে ডাক দিলেন তামিম। সঙ্গে সঙ্গে সাকিব তামিমের দিকে হাঁটা ধরেন।

মনে হয় এমন একটা ডাক শোনার জন্যই সাকিবের কত শত অপেক্ষা। সেসব কথা যাক, পিচের পাশে দাঁড়িয়ে দু’জন কোনো বিষয় নিয়ে দশ মিনিট কথা বলেন। তবে তারা পিচের বিষয়েই কথা বলেছেন বলে কিছুটা আন্দাজ করা যায়।

তবে দেশের দুই প্রধান তারকার আলাপের সময় ঘটনাস্থলে ছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। তৃতীয় ম্যাচ খেলতে গতকাল সকালে চট্টগ্রাম পৌঁছায় বাংলাদেশ দল। যদিও দলের সঙ্গে ছিলেন না সাকিব। 

রোববার সকালে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। সেখানে পৌঁছেই তিনি চলে যান অনুশীলনে। যেন তার কাছে ভ্রমণ ক্লান্তি বলে কিছুই নেই। এর আগেও সকালে আমেরিকা থেকে পৌঁছে দুপুরে তিনি যোগ দিয়েছিলেন সতীর্থদের অনুশীলনে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!