ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিবের ৪০০

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৬, ৩ মার্চ ২০২৩
সাকিবের ৪০০
সাকিব আল হাসান

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ নিজের ৪০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন সাকিব আল হাসান। দেশের জার্সিতে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই নজির গড়লেন তিনি।

শুক্রবার মিরপুরের হোম অব ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে ২২৬তম ওয়ানডে ম্যাচ খেলতে নামেন সাকিব। এছাড়াও এখন পর্যন্ত এই টাইগার অলরাউন্ডার ১০৯ টি-২০ ও ৬৫টি টেস্ট খেলেছেন। 

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৪০০ ম্যাচের তকমা লেগেছে সাকিবের গায়ে। তার আগে মুশফিকুর রহিম ৪০০ ম্যাচ খেলে ফেলেন। 

Advertisement

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে ৩ উইকেটে। তবে আজ টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

সিরিজ বাঁচানোর লড়াইয়ে নিজেদের একাদশ অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ। তবে সফরকারীরা দুই পরিবর্তন নিয়ে খেলতে নামছে। বাইরে রাখা হয়েছে জোফরা আর্চার ও ক্রিস ওকসকে। তাদের জায়গায় এসেছেন স্যাম কারান ও সাকিব মাহমুদ।

বাংলাদেশ একাদশ: 
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।

ইংল্যান্ড একাদশ:
জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, মঈন আলী, স্যাম কারান, দাভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, জেমস ভিন্স, সাকিব মাহমুদ ও মার্ক উড।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!