ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ ২০২৩

সিরিজ হারের পর যা বললেন তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৯, ৪ মার্চ ২০২৩
সিরিজ হারের পর যা বললেন তামিম
সংগৃহীত ছবি

হোম অব ক্রিকেটে ইংলিশদের বিপক্ষে শোচনীয়ভাবে সিরিজ হেরেছে বাংলাদেশ।  এতে দীর্ঘ ৭ বছর পর ঘরের মাঠে সিরিজ হারের তেতো স্বাদ পেল টাইগাররা। 

তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হারের বড় কারণ হিসেবে বাজে বোলিংকে দায়ী করেছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।  যদিও ব্যাটিংয়েও খুব বেশি সুবিধা করতে পারেনি তার দল।  বিশেষ করে ওপেনার লিটন কুমার দাস ও টপ অর্ডার ব্যাটার নাজমুল শান্ত ফিরেছেন শূন্য রানে।

সিরিজ হারের পর সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, আমি ও আমার ম্যানেজমেন্টের মনে হয়েছে, উইকেট কিছুটা চিটচিটে এবং এটি তা-ই ছিল। তবে যতই চিটচিটে ভাব থাকুক অথবা সাহায্য থাকুক, আপনি যদি ঠিক জায়গায় বোলিং না করেন, তাহলে আপনার ওপর মার পড়বে।

টস জিতেও ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, প্রতিপক্ষ অধিনায়ক কী বলেছে, তা নিয়ে আমি একদমই চিন্তিত নই। সে হয়তো বলেছে আগে ব্যাট করতে চেয়েছিল। আমিও অনেক সময় টস হেরে এমন কথা বলেছি। তো এটি আমার কাছে তেমন চিন্তার কিছু নয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!